
গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় বিএনপি’র ৬ নেতাকে আজীবন বহিষ্কার করেছে শ্রীপুর উপজেলা বিএনপি।
বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আউয়াল, একই ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার ও সাবেক যুগ্ন সম্পাদক হাসমত আলী হাসু, ১নং ওয়ার্ড বিএনপির সদস্য আরমান আলী, মাহবুব আলম ও রফিকুল ইসলাম।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক মনি বলেন, রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। দাওয়াত না পেয়ে ওই অনুষ্ঠান বানচাল করে দেয়ার অভিযোগ উঠে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে। গত ২০ এপ্রিল গাজীপুর ইউনিয়ন বিএনপি জরুরী সভা আহবান করে। ওই সভায় উপস্থিত গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির ২২জন সদস্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ বহিষ্কারে ঐক্যমত হয়ে উপজেলা বিএনপি’র কাছে প্রতিবেদন জমা দেন। উপজেলা বিএনপি প্রতিবেদন মূলে তাদের বহিস্কার করেন।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক। এঘটনায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সারোয়ার আউয়ালের নেতৃত্বে তার সহযোগী কয়েকজন নেতা অনুষ্ঠানস্থলে এসে বিদায় অনুষ্ঠানে কেন দাওয়াত দেয়া হয়নি কারণ জানতে চান। এসময় শিক্ষার্থীদের সামনেই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের গালিগালাজ করেন। এক পর্যায়ে বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেয়া হয়। এসময় ভয়ে শিক্ষার্থীরা ছুটোছুটি করে অনুষ্ঠান থেকে চলে যায়। এরপর অভিযুক্ত বিএনপি নেতারা বিদ্যালয়ের অফিস কক্ষ, প্রধান ক্ষশিককের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান। তালা দেয়ার ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। পরে ঘন্টা খানেক পর বিএনপি নেতারা বিদ্যালয়ে এসে তালা খুলে দেন।
বিএইচ
- ১ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ডেল্টা লাইফের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ৫রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৭ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র
- ৮সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে থমকে গেল ফটিকছড়ির উত্তরাঞ্চল
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৯হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত