প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪ ৫:১১ পিএম , আপডেট: আগস্ট ১৬, ২০২৪ ৫:১১ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ এখন পতিত শক্তি। এ শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। তারা ষড়যন্ত্রের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে এদেশের ছাত্র-জনতা একযোগে তাদের প্রতিহত করবে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত নোয়াখালী সদরের শহীদ পিয়াস মাহমুদ, মো.রায়হান ও মামুন হোসেনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি শহীদের পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আওয়ামীলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, নোয়াখালীতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের ওপরও কোনো হামলা হয়নি। এজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। তারপরও সংখ্যালঘুদের উপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে। যা এখনো অব্যাহত আছে। কিন্ত কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এ ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা।

শাহজাহান আরও বলেন, নৃশংস অত্যাচার, নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে।  কিন্তু যার পতন আল্লার দরবারে কবুল হয়, সে হাজার হাজার মানুষের রক্ত দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারেনা।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। তাদের পরিচয় ভিন্ন, আমাদের পরিচয় ভিন্ন। আওয়ামী লীগের মত আমরা নতুন করে জালেম হতে চাইনা। আমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।

আওয়ামী লীগ শাসন আমলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সামাজিক নেতাদের নেতৃত্বের আস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর হোসেন দুখু প্রমুখ।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...