দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে গড়ে ওঠা নতুন বিদেশি বিনিয়োগ পাইপলাইনের বাস্তবায়ন শুরু হয়েছে। ...

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপনটি জারি হয়।
এতে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জ্যেষ্ঠ সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি হয়।
আলাদা আরেকটি প্রজ্ঞাপনে আরও পাঁচ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন— ইকবালুর রহিম (৮ দিনাজপুর -৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (৩৫ জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (২০৫ নারায়ণগঞ্জ- ২), সাইমুম সরওয়ার কমল (২৯৬ কক্সবাজার -৩), এবং মাশরাফী বিন মর্তুজা (৯৪ নড়াইল-২)।
এম জি

পাঠকের মতামত