
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সব সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। পুঁজিবাজারে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে বেড়েছে। তবে আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও বিনিয়োগকারীরা পৌনে ৯ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭২ হাজার ৯৭ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৮ হাজার ৭০৩ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৮ কোটি ৮৪ লাখ ২৯ হাজার ৮৬১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৮০ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৭৪০ টাকা বা ১৪.৫০ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৭ কোটি ৮৫ লাখ ৮২ হাজার ১২১ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৬০১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৯৭২ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৫ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ৫৫৮ টাকা কম হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট বা ২.৪০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট বা ২.৫৫ শতাংশ কমে দাঁড়িয়ে ১২১৭ এবং ২০২০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩টির বা ১৪.৪০ শতাংশের, কমেছে ২২১টির বা ৬০.০৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির বা ২৫.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮৫ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৮৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ৪২ লাখ ২১ হাজার ১৫২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৬৯ কোটি ৩৭ লাখ ২১ হাজার ৪৩৩ টাকা বা ১৪৫ শতাংশ বেশি হয়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৫ পয়েন্ট বা ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯৫ পয়েন্ট বা ২.০৬ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪০১ পয়েন্ট বা ৩.২৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট বা ২.৩১ শতাংশ এবং সিএসআই ১২ পয়েন্ট বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৩০৪ পয়েন্টে, ১১ হাজার ৭৭৪ পয়েন্টে, ১ হাজার ১৭৫ পয়েন্টে এবং ৯৯১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির বা ১৭.৯৪ শতাংশের দর বেড়েছে, ১৬৯টির বা ৫৬.১৫ শতাংশের কমেছে এবং ৭৮টির বা ২৫.৯১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত