
বাজারে এসেছে শীতকালীন শাক-সবজি। তবে দাম চড়া। বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজি এলেও তা পর্যাপ্ত না। সরবরাহ বাড়লে দাম কমবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, জিগাতলা, নিউমার্কেট কাঁচাবাজার ও মিরপুর-১ নম্বরের বাজার ঘুরে জানা গেছে, গত সপ্তাহের চেয়ে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি।
গত সপ্তাহের তুলনায় পোটলের কেজি ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ধন্দুল ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে, পেঁপে ৪০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকায়, চিচিঙ্গা ৭০ টাকা কেজি, করলা ৬০ থেকে ৭০ টাকায়, টমেটো ১১০ থেকে ১২০ টাকায়, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকায়, কচুর লতি ৭০ টাকায়, বরবটি ১০০ টাকায়।
বাজারে ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়, লাউ ৫০ থেকে ৭০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা, শসা ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, লাল শাক বিক্রি হচ্ছে ২০ টাকায়, পালং শাক ২৫ থেকে ৩০ টাকা, ডাটা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।
মিরপুর-১ নম্বরের ব্যবসায়ী কাওসার মাহামুদ বলেন, বাজারে শীতের সবজি আসছে। তবে বাজারে যে পরিমাণ চাহিদা রয়েছে সরবরাহ তার তুলনায় কম। যে কারণে দামটা একটু বেশি। তবে কিছু দিনের মধ্যে সবজির দাম কমে আসবে।
তামিম হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজারে শীতের সব ধরনের সবজি আছে। কিন্তু সব সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে।
- ১আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ২ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৫ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই
- ৬উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯সিকদার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৭টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৮এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত