
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচে হাতে সমকামীদের প্রতি সমর্থন জানাতে প্রাইড বাহুবন্ধনী পরেছিলেন জার্মানির অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল নয়ার৷
বিষয়টির তদন্ত করে উয়েফা বলেছে, এর জন্য নয়ার কিংবা জার্মান ফুটবল ফেডারেশনকে শাস্তি পেতে হবেনা৷
উয়েফার নিয়ম অনুযায়ী ‘রাজনৈতিক প্রতীক’ নির্দেশকারী কিছু পরা বা প্রদর্শন করা শাস্তিযোগ্য অপরাধ৷ এর দায়ে খেলোয়াড় ও তার ফুটবল সংস্থাকে জরিমানা করা হতে পারে৷
নয়ারের প্রাইড বাহুবন্ধনী এই নিয়মের মধ্যে পড়ে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছিল৷ পরে উয়েফা জানায় যে, এই বাহুবন্ধনী আসলে ‘বৈচিত্র্যের প্রতীক এবং এটি ভালো কারণে পরা হয়েছে’৷ সেজন্য নয়ার বা জার্মান ফুটবল ফেডারেশনকে কোনো শাস্তি দেয়া হবেনা৷
এদিকে, নয়ারের এমন বাহুবন্ধনী পরার সমালোচনা করে টুইট করেছিলেন জার্মানির চরম ডানপন্থি দল এএফডির একজন রাজ্য সাংসদ উভে ইয়োঙ্গে৷ সাবেক এই সেনা কর্মকর্তা ঐ বাহুবন্ধনীকে ‘এফ*****’ আর্মব্যান্ড বলে আখ্যায়িত করেছিলেন৷ পরে সমালোচনার মুখে ক্ষমা চেয়ে তিনি সেটি মুছে ফেলেন৷ এএফডির কো-লিডার আলিস ভাইডেল, যিনি নিজেও একজন সমকামী, ঐ টুইটের সমালোচনা করেছিলেন৷
এএফডির আরেক রাজনীতিবিদ ও বুন্ডেসটাগের সাংসদ গেওর্গ পাজদেরস্কিও নয়ারের প্রাইড বাহুবন্ধনী পরার ঘটনা নিয়ে তাচ্ছিল্য করেছেন৷
এদিকে বুধবার মিউনিখে হাঙ্গেরির বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে জার্মানি৷ সেই সময় হাঙ্গেরির সমকামীদের প্রতি সমর্থন জানাতে স্টেডিয়ামে রংধনু রং প্রদর্শনের দাবি করা হয়েছে৷
হাঙ্গেরিতে সম্প্রতি পাস হওয়া এক আইনে বলা হয়েছে, কোনো কোম্পানির বিজ্ঞাপনে সমকামীদের অধিকারের পক্ষে কিছু বলা যাবেনা৷ সমকামীদের সাধারণ মানুষ হিসেবেও তুলে ধরা যাবেনা৷ এছাড়া ঐ আইনে এলজিবিটি অধিকার সম্পর্কে অপ্রাপ্তবয়স্কদের শিক্ষাদানও অবৈধ করা হয়েছে৷
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত