জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫ ২:৫৪ পিএম

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার, ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবাদিকবৃন্দ।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা গেইটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা (নয়া দিগন্ত), রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস (সমকাল)। এছাড়াও বক্তব্য রাখেন-এসএম সাদিক হোসেন (যুগান্তর), মিজানুর রহমান মিনু (যায়যায় দিন), শওকত আলী মন্ডল (করতোয়া), নাজিম আহমেদ (আমার দেশ), শফিকুল ইসলাম (জবাবদিহি), আক্তারুজ্জামান আক্তার (গণপ্রহরী), মাসুদ পারভেজ রুবেল (ভোরের কাগজ), রেজাউল ইসলাম রেজা (খোলা কাগজ), ইয়াছির আরাফাত নাহিদ (মানবকণ্ঠ), সোহেল রানা স্বপ্ন (কালের কণ্ঠ), মুরাদুল ইসলাম মুরাদ (এশিয়ান টিভি), সাখাওয়াত হোসেন (কালবেলা), এসএম হুমায়ুন কবির ও সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। সাংবাদিকরাই সরকারের বড় নির্ভরযোগ্য সোর্স। সাংবাদিক বিহীন কোনো রাষ্ট্র চলতে পারে না। দেশে আর কোনো সাংবাদিক নৃশংস হত্যার দৃশ্য যেন না দেখতে হয়। তাই সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে, সাংবাদিকদের উপর মামলা থেকে অব্যাহতি দিতে হবে ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...