প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৯:৫৭ পিএম , আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১০:৪৮ পিএম

দ্রুত সময়ে পণ্য পরিবহন ও পরিবহন খরচ কমানোর লক্ষ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেড ও কলকাতা বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) কোলকাতা বন্দরের মুখপাত্র রথেন্দ্র রমনের সভাপতিত্বে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার ট্রাফিক ম্যানেজার আরএস রাজহাঁস ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন।

সমঝোতা স্মারকে দ্রুত সময়ে পণ্য পরিবহনের বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। কলকাতা থেকে আগরতলার দূরত্ব শিলিগুড়ি হয়ে প্রায় ১৬১৯ কি.মি হলেও চট্টগ্রাম বন্দর হয়ে প্রবেশ করলে সে দূরত্ব নেমে আসে ৫৭৫ কিলোমিটারে।

এছাড়াও ট্রাকে শিলিগুড়ি হয়ে কলকাতা থেকে আগরতলা অতিক্রম করতে ৬ থেকে ৭ দিন সময় লাগে কিন্তু চট্টগ্রামে বন্দর হয়ে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কলকাতা থেকে মাত্র ৪ দিন সময় লাগে।

তারই ধারাবাহিকতায় সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং কোলকাতা বন্দর উভয়ই উত্তর-পূর্ব ভারতে মোংলা এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশ বাণিজ্যের প্রচারের বিকল্পগুলি অন্বেষণ করতে এ সমঝোতা বৈঠকে বসেন। এতে কোলকাতা বন্দর এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের সকল উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
শেয়ার

পাঠকের মতামত

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর ভারত সফ‌রের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফ‌রের আগে অনুকূল পরিবেশ তৈ‌রির তা‌গিদ দি‌য়ে‌ছে বাংলা‌দেশ। ঢাকার চাওয়া, মানবতাবিরোধী ...

ডিএমপির অতিরিক্ত কমিশনার অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে

রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম। ...