
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) শহরের আলীপুরে বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গনে এ প্রতিযোগিতা ও বিতরণী অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর মোট ৩৪টি ইভেন্টে ৪ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অভিভাবক, বিদ্যালয় সাবেক শিক্ষার্থী, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা এবং পৌরসভার কর্মচারীদের জন্যও একটি করে খেলা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, (১০,১১,১২) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা খাতুন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গেরা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উৎসব মুখর পরিবেশে দর্শক এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী উপভোগ করে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত