
সাতক্ষীরায় ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে প্রথমবারের মতো এটিএম বুথ চালু করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের সাতক্ষীরা শাখা চত্বরে এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর মাধ্যমে জেলায় ব্যাংকটির গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত হলো।বেলা সাড়ে ১২টায় ফিতা কেটে এই এটিএম বুথের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ের গ্রাহক ও কৃষকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।
সাতক্ষীরা অঞ্চলে এটিই কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ।
এর ফলে এখন থেকে ব্যাংকের গ্রাহকেরা যেকোনো সময় টাকা উত্তোলনসহ অন্যান্য ডিজিটাল সুবিধা ভোগ করতে পারবেন, যা এই অঞ্চলের কৃষি ও ব্যাবসায়িক লেনদেনে নতুন গতি সঞ্চার করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের সাতক্ষীরা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম কাইয়ুম, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. জিহাদুল ইসলাম এবং সহকারী মহাব্যবস্থাপক রুহুল কুদ্দুস।
সাতক্ষীরা শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক সুকদেব পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য কর্মকর্তা মো. মোস্তাসিম বিল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হক ও জোহর আলি, কর্মকর্তা বিপ্লব দে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিজিটাল অগ্রযাত্রার অংশ হিসেবে কৃষি ব্যাংক পর্যায়ক্রমে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে আরও বুথ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।
ইএটি
- ১শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ২গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৩বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৪সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৫অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৬ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৭আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৮গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৯৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ১০৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত