
সাতক্ষীরা জেলা এখন দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে এ জেলায় ৪৩টি ডিজিটাল ভূমিসেবা কেন্দ্র রয়েছে। এ ছাড়া জনগণের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দিতে ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস একযোগে কাজ করে যাচ্ছে।
রোববার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। আগামী ১৯ মে থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ উপলক্ষে জেলা প্রশাসন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলায় মোট ১৬টি স্টল থাকবে। এসব স্টল থেকে নাগরিকদের সরাসরি বিভিন্ন ভূমিসেবা দেওয়া হবে। পাশাপাশি ভূমিসেবা-সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ করে মেলা প্রাঙ্গণেই তা তাৎক্ষণিক সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলার দ্বিতীয় দিনে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। একই দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা। ২১ মে বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মেলার পর্দা নামবে।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত