
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ। এ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ধলাই নদী। নদীর দুই পাড়ে সারি সারিভাবে বসে আছে অসংখ্য সাদা পাথর। ওপরে নীল আকাশ আর তার ঠিক নিচেই সবুজ পাহাড়। এমন স্থানেই শীতল পানির স্পর্শ নিতে এসেছেন পর্যটকরা।
ঢাকা থেকে ঘুরতে আসা জাবেদ বলেন, সাদা পাথর এলাকায় এসে আমি মুগ্ধ। এত সুন্দর প্রকৃতি এর আগে দেখা হয়নি। সবুজ পাহাড়ের বুক চিরে ভারত থেকে বয়ে আসা ধলাই নদীর পানির শীতল স্পর্শ আমি প্রতিনিয়ত নিতে চাই।
সিলেট শহর থেকে ৩২ কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকা স্থানীয়দের কাছেও পছন্দের অন্যতম পর্যটন এলাকা। তাইতো সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার নিয়ে ছুটে আসেন বিনোদনের জন্য।
সাদা পাথর পর্যটনকেন্দ্র ঘুরে এসে সিলেট নগরীর কুমারপাড়ার বাসিন্দা রাকিব ইসলাম বলেন, আমরা ব্যবসা-বাণিজ্য নিয়ে পুরো সপ্তাহ ব্যস্ত সময় পার করি। শুক্রবার পরিবার নিয়ে একটু ঘুরতে চাই। সাদা পাথরের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ও এখানকার পরিবেশ অপরূপ হওয়ায় এখানে বেশি আসি।
ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, আজ সাদা পাথরে ১০ হাজারের বেশি মানুষ ঘুরতে এসেছে। আমাদের থানার পক্ষ থেকে বেশ কয়েকটি টিম সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আমরা সতর্ক আছি।
যেভাবে যাবেন
* সড়কপথ: সিলেট শহরের আম্বরখানা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ভোলাগঞ্জ বাজার। ভাড়া জনপ্রতি ১৬০ থেকে ২০০ টাকা। চাইলে লেগুনা কিংবা অন্য অন্যান্য গাড়ি ভাড়া করেও যাওয়া যায়। ভোলাগঞ্জ বাজারের ফেরিঘাট থেকে নৌকা ভাড়া করতে হবে। ভাড়া যাওয়া-আসা মিলিয়ে ৮০০ টাকা।
* নৌপথ: সিলেট শহর থেকে বাদাঘাট হয়ে উমাইরগাঁও। সেখান থেকে সরাসরি ভোলাগঞ্জের নৌকা ভাড়া করা যায়। ভাড়া ২৫০০ থেকে ২৮০০ টাকা।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ






পাঠকের মতামত