
নির্মাণে অগ্রগতির পথে আরও একটি মাইলফলক স্পর্শ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সম্প্রতি দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর বিল্ডিং-এ স্থাপিত হয়েছে ‘সাপোর্ট ট্রাস’।
সাপোর্ট ট্রাস একটি ধাতব কাঠামো যার অনেকগুলো রেডিয়াল (ব্যাসার্ধীয়) বিম রয়েছে। এটি রিয়্যাক্টর পিট যন্ত্রপাতিগুলোর মধ্যে অন্যতম এবং যার কাজ হলো রিয়্যাক্টর ভেসেলকে ভূমিকম্পসহ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়ভাবে ধরে রাখা।
এটি এমনভাবে তৈরি যাতে রিয়্যাক্টরের পুরো কার্যকাল, অর্থাৎ ৬০ বছরের অধিক সময় ধরে উচ্চতাপ ও রেডিয়েশন সহ্য করার ক্ষমতা রাখে। পরবর্তী ধাপে রিয়্যাক্টর পিটে কংক্রিট ঢালাইয়ের পর ‘থ্রাস্ট ট্রাস’ স্থাপন করা হবে।
এটমসট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট সের্গেই লাসটচকিন জানান, ‘সাপোর্ট ট্রাস’ স্থাপন ২০২০ সালের জন্য নির্ধারিত মাইলফলকগুলোর একটি।নির্ধারিত সময়ের ১৬ দিন পূর্বেই এ কাজ সম্পন্ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এগিয়ে চলছে।
তিনি আরও জানান, স্বাস্থ্য ও মহামারী নিরাপত্তা সংক্রান্তবিধি কঠোরভাবে অনুসরণ করে প্রকল্পের কাজ পরিচালিত হচ্ছে।
সাইটে প্রবেশের প্রতিটি প্রবেশদ্বার ছাড়াও অফিস বিল্ডিং ও ক্যান্টিনে প্রবেশকালেও দূর থেকে প্রতিটি লোকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। সকল কক্ষ ও যানবাহনগুলোতে পরিচালিত হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম।
সকল কর্মকর্তা-কর্মচারীকে দেয়া হয়েছে মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার। এছাড়াও চিকিৎসকরা সরাসরি নির্মাণ এলাকায় কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। রূশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ এটমসট্রয়এক্সপোর্ট (এএসই) জেনারেল কনট্রাকটর হিসেবে রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পে ১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট থাকবে। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে ৩+ প্রজন্মের অত্যাধুনিক রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর।
- ১অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ২ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৩এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৪চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৫১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৬সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৭কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৮সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৯৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ১০কুড়িগ্রামে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত