প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১০:২৬ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার দর বেড়েছে ১০ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৭৭ লাখ ৭৮হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৫০ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ওয়ালটনের ৯ দশমিক ১৭ শতাংশ, সামিট পাওয়ারের ৮ দশমিক ৮০ শতাংশ, বিকন ফার্মার ৭ দশমিক ২১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬ দশমিক ৭৬ শতাংশ, এডিএন টেলিকমের ৬ দশমিক ৩১ শতাংশ ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...