প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৪ ৭:১৪ পিএম , আপডেট: জানুয়ারী ২০, ২০২৪ ১১:৩৬ পিএম

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ (রোববার)। এ উপলক্ষে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

ইসমাত আরা সাদেক যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ২০২০ সালের ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তাঁর স্বামী প্রয়াত আবু শরাফ হিফজুল কাদের সাদেক (এএসএইচকে সাদেক) ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক সফল শিক্ষামন্ত্রী। সাদেক দম্পত্তির একমাত্র ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার ও মেয়ে নওরীন সাদেক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তারা পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করেন।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...