
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম নিজে ভলিবল ফেডারেশনের সভাপতি। ভলিবলের সঙ্গে থাকলেও ফুটবলের প্রতি তার রয়েছে অনেক ভালোবাসা। ব্যস্ততার ফাঁকে সময় পেলেই উত্তরায় বিকেলে ও রাতে ফুটবল খেলেন তিনি।
গতকাল রোববার উত্তরার ৪ নম্বর সেক্টরের মাঠে মোহামেডানের সাবেক ফুটবলারের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র একাদশ এক প্রীতি ম্যাচ খেলে। যেখানে ঢাকা উত্তরের মেয়র আতিক ছিলেন গোলরক্ষকের দায়িত্বে।
মোহামেডান মাস্টার্সের হয়ে খেলেছেন ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, শফিকুল ইসলাম মানিক, কায়সার হামিদের মতো এক সময়ের মহাতারকা ফুটবলাররা।
মোহামেডানের নব-নির্বাচিত পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন ঢাকা উত্তর মেয়র একাদশের হয়ে অধিনায়কত্ব করেছেন। অধিনায়ক নিজে গোল করেছেন। ৫-৩ গোলের ম্যাচে শফিউল ইসলাম মহিউদ্দিন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে নৈশভোজে মিলিত হন তারা। যেখানে উপস্থিত ছিলেন বিজিএমইএর নতুন সভাপতি ফারুক হাসান।
মোহামেডানের পরিচালক ও ফুটবল কমিটির সেক্রেটারি আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘আমরা বর্তমান দলের পাশাপাশি মাস্টার্স দল নিয়ে মাঝে মধ্যে প্রীতি ম্যাচ খেলব। আজকের এ ম্যাচের ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে মোহামেডানের সৌহার্দ্যতা আরো বাড়ল।’ মোহামেডানের মাস্টার্স দলের দেশের বাইরেও খেলার পরিকল্পনা রয়েছে।
- ১কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ২ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৩জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ের বীরদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- ৫চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’
- ৬দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৭জবিতে ছাত্রদলের হামলার শিকার প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস
- ৮শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ৯এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ১০ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত