প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ ৩:১১ পিএম

সাভারে শহীদ রফিক সেতুরে টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী ও মাদরাসা ছাত্ররা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর-সিংগাইর সংযোগ শহীদ রফিক সেতুতে ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে হেমায়েতপুর-সিংগাইর সংযোগ সেতুতে টোল নেওয়া হচ্ছে। কিন্তু টোল নেওয়ার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রভাবশালী একটি মহল কৌশলে সেতুর টোল প্লাজায় অবস্থান নিয়ে টোল আদায় করে আসছে। তাই টোল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে কয়েক শতাধিক এলাকাবাসী ও ছাত্ররা মিছিল নিয়ে হেমায়েতপুরের টোল প্লাজার দিকে আসেন। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী ও ছাত্ররা টোল প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে কিছুসংখ্যক বিক্ষুব্ধ জনতা ও দুষ্কৃতিকারীরা ভাঙচুরের পর টোল প্লাজায় আগুন দিয়েছেন। আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এলাকাবাসী কিংবা যানবাহনের চালকদের টোর সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে, তাহলে আমার কাছে আবেদন দিতে পারতেন। সেই সঙ্গে যারা অগ্নিসংযোগ করেছেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...