
সকল গ্রেডে (৯ম-২০তম) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে জরুরি অধিবেশন আহ্বান এবং সারাদেশে বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩ দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। তার আগে এখানে পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থী নিয়ে একটি সমাবেশ হয়।
আন্দোলনরত শিক্ষার্থী বলেন, কেউ যদি ভেবে থাকেন যে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে তাহলে এটি একেবারে ভ্রান্ত ধারণা। আমাদের ভাই বোনেরা যেখানে রক্ত ঝড়াচ্ছেন সেখানে আমরা কোনোভাবেই চুপ করে থাকব না। আরও বেশি শক্তি সঞ্চয় করে আমরা এগিয়ে যাবো।
আরেকজন বলেন, গতকাল, কোটা সংস্কারের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ঢাবিসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা যে ন্যাকারজনক ও পাশবিক হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিদ্রুত তাদেরকে বিচারের মুখোমুখি ও প্রধানমন্ত্রীর উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার ও অতিদ্রুত কোটার যৌক্তিক সংস্কার করতে হবে।
এএন
- ১যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত
- ২রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
- ৩জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী
- ৪সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
- ৫অপতথ্য প্রচারের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত
- ৬ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
- ৭টাঙ্গন নদীর ভাঙনে ঠাকুরগাঁওয়ে বিলীন ১৭টি ঘর
- ৮ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
- ৯চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ১০১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৭রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি





পাঠকের মতামত