
মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী আহত অবস্থায় বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় গত ৩০ মার্চ ভুক্তভোগী ব্যবসায়ীর মা কাজল রেখা (৫৫) বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আহত ব্যবসায়ী রায়হান (২৮) লেয়ার ফার্ম ও ডিমের ব্যবসা করে। ঘটনার দিন আহত রায়হান তার ব্যবসার বকেয়া টাকা সংগ্রহ করে সিংগাইর উপজেলার বরাটিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে গত ২৭ মার্চ বিকেল ৩ টার দিকে বরাটিয়া এলাকার লালমুদ্দিনের বাড়ির সামনের পাঁকা রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামি ফারুক হোসেন, আবুল কাশেম, ওয়াসিম ও জসিম দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী রায়হানকে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। এতে মারাত্মক ভাবে আহত হন রায়হান।
মামলার বাদী কাজল রেখা বলেন, আসামীরা আমার ছেলে রায়হানকে ধারালো রাম দা’ দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা আমার ছেলের সঙ্গে থাকার ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, তিন-চারজন লোক ডিম ব্যবসায়ী রায়হানকে লালমুদ্দিনের বাড়ির সামনে এলোপাথারি কুপিয়ে আহত করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে বলে রায়হান জানায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, এ ঘটনায় মামলা রজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এম জি
- ১কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ২বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ৫গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৬বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৭সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৮অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৯ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ১০আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত