প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১ ৫:২৪ পিএম

সিঙ্গাপুর থেকে ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরের এম/এস ভাইটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ১ হাজার ২০৫ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৭২ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের কোম্পানিটি প্রস্তাবনা অনুযায়ী প্রতি এমএমবিটিইউ ৩৫ দশমিক ৮৯ ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’র নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ১ হাজার ২৪১ কোটি ২২ লাখ ৮২ হাজার ৪২৮ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটির প্রস্তাবনা অনুযায়ী প্রতি এমএমবিটিইউ ৩৬ দশমিক ৯৫ ডলার।

তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক রাশিয়ান ফেডারেশন হতে জি টু জি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন গম ৩৫৭ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকায় আমাদানির অনুমোদন দেয়া হয়েছে। প্রতি মেট্রিক টন গমের দাম ৪১৯ ডলার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন” প্রকল্পের আওতায় এগ্রো বিজনেস প্ল্যানিং, টেকনোলজিস অ্যান্ড মার্কেটিং অ্যাডভান্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জয়েন্ট ভেঞ্চারে জার্মানির এগ্রিকালচার অ্যান্ড ফিন্যান্স কনসালটেন্ট ও বাংলাদেশের সার্ভিসেস অ্যান্ড সলিউশনস ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৪৮ কোটি ২৫ লাখ ১২ হাজার ২৩৮ টাকায় নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক ইউইএ ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৩০ হাজার মে. টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৭ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৪৬০ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কাতারের মুনতাজাত থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৩০ হাজার মে. টন (১০%+) ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার ১২৯ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ৪৬০ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক “নরসিংদী জেলা কারাগার নির্মাণ” প্রকল্পের লট নং পূর্ত-১ (বি)-এর নির্মাণ কাজ নূরানি কন্সট্রাকশন লিমিটেড এর নিকট থেকে ৬৯ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৪১২ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...