
তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ’র নির্বাচন পরিচালনা বোর্ড থেকে অসুস্থতার কারণে পদত্যাগ করেন অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার। তিনি নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
তবে তার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই সম্মিলিত পরিষদ ও ফোরামের অনুরোধে সিদ্ধান্ত পাল্টে আবারও বিজিএমইএ’র নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরে এসেছেন। অন্যদিকে তার পদত্যাগের পর নানা গুঞ্জন তৈরি হয়। তবে তার ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন পোশাকখাত সংশ্লিষ্টরা।
সম্মিলিত পরিষদের অন্যতম মুখপাত্র ফজলে ফজলে শামীম এহসান দেশ বলেন, মাত্র তিন সপ্তাহ পরই নির্বাচন। নির্বাচন বোর্ডের দায়িত্বে ওনার (অধ্যাপক ফারহাত আনোয়ার) ফিরে আসাকে স্বাগতম জানাই। তার নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা বোর্ডের পক্ষে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে ৩৫টি পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি ও সাতজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।
ওই দিন রাজধানীর রেডিসন হোটেলে ও চট্টগ্রামে বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত