ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫ ৭:১০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দূর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করছে এলাকাবাসী। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । আতঙ্কিত হয়ে পড়েছেন মৃত ব্যক্তিদের স্বজনরাও। ঘটনা জানার পর উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান কবরস্থান পরিদর্শন করেছেন।

মৃত ব্যক্তিদের চুরি হয়ে যাওয়া কঙ্কাল গুলোর মধ্যে কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম মন্ডল,মৃত হারুনর রশীদ, রুবেল সরকার, কয়ড়া চরপাড়া গ্রামের মৃত মনু সরকার,মৃত রহমত সরকার,মৃত সানোয়ার শেখ,ও একই গ্রামের নুরুর আম্মা যার নামটি জানা যায়নি।

স্থানীয়রা জানান, প্রতিসপ্তাহের ন্যায় শুক্রবার সকালে ফজর নামাজ শেষ করে স্থানীয় মুসল্লীরা কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যায়। গিয়ে দেখা যায় একসাথে ৭টি কবর খোঁড়া এবং পলিথিন বাঁশ এলোমেল। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। দীর্ঘদিন ধরে এ কবরস্থানে স্বজনদের কবর দিয়ে আসছিলেন এলাকাবাসী। হঠাৎ এমন চুরির ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

কয়রা এলাকার লিটন হোসেন বলেন, সকালে নামাজ শেষ করে তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখে কবর খোঁড়া। পরে জানা যায় একাধারে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এরমধ্যে তার বাবা আব্দুর রশিদের কবর প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া ছিলো। সেই নেট কেটে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কঙ্কাল চুরি হয়েছে কিনা বৃষ্টিতে কবর ধ্বসে পড়ছে অনুসন্ধান করা হচ্ছে। কেউ কঙ্কাল চুরি করলে ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...

শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা ...

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...