প্রকাশিত: জুন ৭, ২০২৩ ৬:৩৮ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি ঝাওপাড়া গ্রামে বাসর রাতের পরদিন স্বামী লক্ষণ দাস (২৩) গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে।

লক্ষণ দাস (২৩)খুকনি ঝাওপাড়া গ্রামের শ্রী হারান দাসের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত যুবক সোমবার সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে করে এবং তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী নববধূ নিয়ে মঙ্গলবার সকালে বাড়িতে আসে। ওইদিন রাতে বাসরঘরের পর বুধবার সকালে স্বামী নববধূকে ঘর থেকে বের হয়ে যেতে বলে অন্যকাজে। এ সুযোগে স্বামী লক্ষণ দাস বাসর ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে।

পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে কয়েক বছর আগে তার বোন বিয়ের পরদিন গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...