প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:৪২ পিএম
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চৌহালী উপজেলার জোতপাড়া নদী ঘাট এলাকায় তাদের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ।
নিহত দুই চাচাতো ভাই-বোন হলো, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (সাড়ে ৫ বছর) ও তার চাচাতো বোন জাহাঙ্গীর হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫)।
চৌহালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) শামসুল ইসলাম বলেন, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে আসে হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়িতে যেতে বলে। তারা দুজন নদী থেকে উঠে দাদার অগোচরে আবারও নদীতে নামে। একপর্যায়ে দুজন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তখন সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।’
এম পি
শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...