সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচিতে ধার করা এক হাজার টাকা পরিশোধকে কেন্দ্র করে তাঁত শ্রমিক শুভকে পিটিয়ে হত্যার ...

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা এলাকায় অভিযানে চালিয়ে ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১২ সদস্যরা।
এছাড়াও তার কাছ থেকে হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলো-রাজশাহী জেলার গোদাগাড়ী থানার, দিয়াড় মহব্বতপুর গ্রামের, ইসরায়েল হোসেনের মেয়ে এবং রবিউল ইসলামের স্ত্রী সারমিন খাতুন (২৪) গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এম জি

পাঠকের মতামত