প্রকাশিত: মে ২৫, ২০২২ ৩:২৪ পিএম

সিলেটে এমসি কলেজের নতুন হোস্টেলে এক ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষে স্মৃতি রানী দাস (২০) নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্মৃতি এমসি কলেজের ইংরেজি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রামের যুগল কিশোর দাসের মেয়ে।

এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো: তৌফিক এজদানী চৌধুরী জানান, স্মৃতি রানী দাস হোস্টেলের তৃতীয় তলায় থাকতেন। তিনি হোস্টেলের চার তলায় একটি খালি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, রাতেই স্মৃতি আত্মহত্যা করেছে। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

সকাল দশটার দিকে শাহপরাণ (র.) থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখার পর জানা যাবে।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...