জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬ ২:০৫ পিএম

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ, জিরা ও জনসন বেবি সাবান জব্দ করেছে বিজিবি। যার মূল্য ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা। বুধবার (৪ মার্চ) ভোরে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন ঔষধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ঔষধ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ঔষধের সিজার মূল্য ২২ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।

এদিকে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় একই দিন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় পাচারকালে ৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও জনসন বেবি সাবান জব্দ করা হয়।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...