
- আইডি খোলা ও রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ ফ্রি
- প্রাথমিক নিলাম (সফল বিড): ব্যক্তি ২০০ টাকা, প্রতিষ্ঠান ৫০০ টাকা
- সেকেন্ডারি লেনদেন: প্রতিবার ১০০ টাকা
- অতিরিক্ত আয়কর সনদ: ব্যক্তি ২০০ টাকা, প্রতিষ্ঠান ৫০০ টাকা
শরীয়াহভিত্তিক সরকারি সিকিউরিটিজ বা বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিনিয়োগকারীরা নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ‘সুকুক ইনভেস্টর আইডি’ (এসআইআইডি) খুলতে পারবেন। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বিনিয়োগ আইডি খোলার প্রক্রিয়া
সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে স্থাপিত ‘গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো’-র মাধ্যমে এই আইডি খোলা যাবে। ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য ‘সংযুক্তি-ক ফরম-১’ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ‘ফরম-২’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিনিয়োগকারীরা প্রয়োজনীয় দলিলাদি জমা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের ‘শরীয়াহ সিকিউরিটিজ মডিউল’-এ এই আইডি খুলে দেবে।
নির্ধারিত ফি ও চার্জ
বিনিয়োগকারীদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক সুকুক সংক্রান্ত বিভিন্ন সেবার ফি নির্ধারণ করে দিয়েছে। আইডি খোলা ও রক্ষণাবেক্ষণ: সুকুক ইনভেস্টর আইডি (ঝওওউ) খোলা এবং বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না।
প্রাইমারি অকশন: প্রাথমিক নিলামে প্রতিটি সফল বিডের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ ৫০০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে।
সেকেন্ডারি লেনদেন: সেকেন্ডারি মার্কেটে লেনদেন বা ট্রান্সফারের ক্ষেত্রে প্রতি লেনদেনে ১০০ টাকা ফি প্রযোজ্য হবে।
আয়কর সনদ: বছরে একটি আয়কর সনদ বিনামূল্যে পাওয়া যাবে। তবে পরবর্তী প্রতিটি সনদের জন্য ব্যক্তি পর্যায়ে ২০০ টাকা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৫০০ টাকা ফি দিতে হবে।
অন্যান্য নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, মুনাফা, ভাড়া বা আসল পরিশোধ এবং বিনিয়োগের রিপোর্ট প্রদানের মতো সেবাগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ফি বা চার্জ আরোপ করা যাবে না। এছাড়া গ্রাহকের জমা দেওয়া দলিলাদির সঠিকতা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিকে পালন করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে, যা সরকারি সুকুকে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
এএ
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত