প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১ ৪:২৭ পিএম , আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২১ ৬:০৫ পিএম

চাহিদা মাফিক সুতার উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে সুতা উৎপাদনকারী মিল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হোমটেক্সটাইল, টেরি টাওয়েল পণ্য উৎপাদনে ব্যবহৃত বিদ্যমান দেশীয় সুতার মূল্য পর্যালোচনা করার জন্য আলোচনা হয়। এছাড়া হোমটেক্সটাইল এবং টেরি টাওয়েল খাতের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে সুতার মূল্য স্থিতিশীল এবং চাহিদামাফিক সুতা উৎপাদন ও সরবরাহ করার জন্য উভ্য় সংগঠন একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

সভায় বিটিটিএলএমইএ’র সভাপতি এম শাহাদাত হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব খান, সাবেক সভাপতি হোসেন মেহমুদসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন, সহ-সভাপতি ফজলুল হক, পরিচালনা পর্যদের সদস্য মোশারফ হোসেন, রাজিব হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...