
সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে নতুন করে সহিংসতায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৬০ জন। জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) এক বিবৃতিতে জানিয়েছে যে, শনিবার সন্ধ্যায় প্রায় ৫শ জন সশস্ত্র ব্যক্তি বেইদার উত্তরাঞ্চলীয় মাস্তেরি শহরে হামলা চালায়।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলাকারীরা স্থানীয় মাসালিত সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা বাড়ি ঘর এবং স্থানীয় বাজার থেকে জিনিসপত্র লুট করেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে।
ওসিএইচএর খারতুম অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, এটা সর্বশেষ হামলার ঘটনা যেখানে বেশ কিছু গ্রাম এবং বাড়ি-ঘর, মার্কেট এবং দোকান-পাটে আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে।
এদিকে, ওই হামলার পর শত শত স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি সুরক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ-করেছে। মাসালিত সম্প্রদায়ের লোকজন বলছে, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তারা তাদের মৃত স্বজনদের মরদেহ দাফন করবে না।
এদিকে, রোববার সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক জানিয়েছেন, সরকার ওই অঞ্চলের নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনী পাঠাবে। তিনি এই বিবৃতি দেওয়ার দু’দিন আগেই বন্দুকধারীরা ওই অঞ্চলে হামলা চালিয়ে শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
- ১প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ২ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ৩গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৫শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ৭প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৯সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ১০দেশের ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত