প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ ৪:৫৩ পিএম

সুনামগঞ্জের কাঠইর-জামালগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলার সর্দারপুর পয়েন্টে এলাকার তরুন ও যুবসমাজের উদ্যোগেএ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

জানা যায়, গত বন্যায় কাঠইর-জামালগঞ্জ রাস্তাটি ভেঙ্গে বড় রড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ সিলেট-সুনামগঞ্জ, জামালগঞ্জ-ধর্মপাশা সহ বিভিন্ন উপজেলায় যাতায়াত করে থাকেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচলে ও রোগীদের হাসপাতালে নিতে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত জুন মাসের ভয়াবহ বন্যায় রাস্তাটি ভেঙ্গেচুরে বেহাল দশায় পরিণত হওয়ায় এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। এ পথে ঝুঁকি নিয়ে কিছু গাড়ি চলায় দুর্ঘটনার আশংকা রয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।

মানববন্ধনে তরুন সমাজসেবী কামরুল হাসানের সঞ্চালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, আমিরুল হক, জুলহাস উদ্দিন, শামসুজ্জামান, নিসচা’র জেলা সভাপতি মোশাহিদ আলম মহিম, সাধারণ সম্পাদক আবু হানিফ, লিয়াকত আলী, আকিকুল ইসলাম, শহীদ মিয়া, আলী আহমদ বাবলু, কবির হোসেন, তৈয়বুর রহমান, দিলোয়ার হোসেন, চন্দ্রা দত্ত, মইনুল হক, আল আমীন প্রমুখ।

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...