
“পরিবর্তিত বিশ্বে প্রবীন ব্যক্তির সহনশীলতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবীন হিতৈষী সংঘ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জের অংশগ্রহনে দিবসটি প্রানবন্ত হয়ে উঠে।
শনিবার সকালে দিবসটি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবীন হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব ডা. সৈয়দ মোনাওয়ার আলী। সংঘের সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ আহমদ ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, সাবেক অধ্যক্ষ মুহিবুল ইসলাম চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে ও কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। শুরুত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. হাবিবুর রহমান চৌধুরী, গীতা পাঠ করেন অনুকুল চন্দ্র মৈত্র এবং বাইবেল পাঠ করেন দীনেশ চক্রবর্তী। সবশেষে আশির্দ্ধো ১৪জন পুরুষ মহিলাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত