
সুনামগঞ্জে হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা জমেনি। হাটে ক্রেতা নেই। বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজারে গিয়ে দেখা যায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে প্রচুর গরু উঠেছে। বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে গরু। কয়েকজন ক্রেতাকে দেখা গেল, ঘুরে ঘুরে গরু দেখছেন আর দরদাম করছেন। কিন্তু তাঁরা কিনতে নয়, দাম যাচাই করতে এসেছেন।
গরুর হাটে কথা হয় খালেদ আহমদের সাথে তিনি জানালেন, বন্যায় ঘর গেছে, রাস্তায় রাখি গরু। খাবার নেই গরুর। তাই বেঁচতে বাজারে নিয়ে এসেছি। দাম উঠছে না মোটেও। এখন চিন্তায় আছি। গরু রাখমু কই, খাওয়াইমু কি ? রতন দাস জানান, দুটি গরু কষ্ট করে লালন করেছি। ৭০ হাজার টাকার গরু ৫০ হাজার টাকা দাম উঠছে। বিকেল পর্যন্ত দাম না উঠলে ফেরত চলে যাবেন বলে তিনি জানালেন।
সদর উপজেলার জয়নগর গরুর হাটে গিয়ে দেখা যায়, অনেক গরু এসেছে বাজারে। ক্রেতারা দর দাম করছেন। হাসিলও সীমিত করা হয়েছে। তবুও গরু বিক্রি গত বছরের তুলনায় কম হচ্ছে। এখানে গরু নিয়ে এসেছেন আলী আহমদ নামে এক ব্যক্তি। তিনি জানান, মানুষের কাছে টাকা নাই। বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিনতে চাইলেও দাম দিতে চাচ্ছেন না। তাই লোকসান দিয়ে গরুটি বিক্রি করে এসেছি। এভাবেই জেলার প্রতিটি গরুর হাটে বিকিকিনি হচ্ছে।
ইজারাদার আক্তারুজ্জামান মিরাস জানান, বন্যার কারণে হাসিল কম রাখা হচ্ছে। অনেক গরু উঠছে হাটে। বেচাকেনা কম। বিক্রেতারা খাদ্যের অভাবে লোকসানে গরু বিক্রি করছেন। আমরা ইজারাদারগণও লোকসানে আছি।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৪সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৭নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৮জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৯মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ১০কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত