
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গর্ব, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ব্যারাকখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোনো চোরা শিকারীকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ব্যারাকখাল এলাকায় কিছু চোরাশিকারী সন্দেহজনকভাবে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা দ্রুত সেখানে অভিযান চালান। অভিযানকালে বনাঞ্চলের বিভিন্ন স্থানে হরিণ শিকারের উদ্দেশ্যে পেতে রাখা ৪১টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়।
বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা গভীর বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও তাদের শনাক্তে অনুসন্ধান শুরু করেছে বন বিভাগ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল, নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া ফাঁদগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবন শুধু দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদই নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এই বন ও এর বন্যপ্রাণী রক্ষায় সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। বিশেষ করে হরিণসহ অন্যান্য প্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।
এদিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট কর্মকর্তা ফজলুল হক সাধারণ মানুষকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বন বিভাগকে জানাতে হবে। তাহলে চোরা শিকারীদের তৎপরতা দমন এবং বন্যপ্রাণী শিকার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের অনন্য ভাণ্ডার সুন্দরবনে চোরা শিকার রোধে বন বিভাগের এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন পরিবেশ সচেতন মহল।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত