
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশের কোনো নাগরিককে ছিন্নমূল বাসী হতে হবে না। তিনি বলেন, মানুষের তৈরি মতবাদে সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা হয় না। যার কারণে স্বাধীনতা পরবর্তী বিগত ৫৫ বছরেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় হয়নি। বিদ্যমান শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। কিন্তু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে জনগণের ভোট চুরি করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ইতোমধ্যে মিডিয়ার সামনে স্বীকারোক্তি দিয়েছে তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি। কারণ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসী চলবে না। আর দুর্নীতি-চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ হয়ে গেলে কথিত সুশীলরা ভাগ-বাটোয়ারা পাবে না।
বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনা পার্কে অসহায়-সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের দুর্নীতি-চাঁদাবাজি আর লুটপাটের কারণে সমাজের রন্ধে রন্ধে বৈষম্যের সৃষ্টি হয়েছে। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প নেই। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। বর্তমান বাংলাদেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই উল্লেখ করে তিনি বলেন, এভাবে চলতে পারে না। বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইফতার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত