
প্রতিদিনই বিকেলের নাস্তা থেকে শুরু করে ছোট বড় সবার টিভিন বক্সে জায়গা করে নেয় নুডলস। ছোট খিদের বড় সমাধান হলো নুডলস। ঝামেলা ছাড়াই ঝটপট তৈরিও করা যায় নুডলসের নানা পদ। ঠিক তেমনই নুডলস দিয়ে তৈরি করে নেয়া যায় সুস্বাদু চিকেন বল।

যারা প্রতিদিনই নুডলসের একঘেয়েমি পদ খেয়ে খেয়ে বিরক্ত হয়ে উঠেছেন, তারা চাইলে স্বাদ পাল্টাতে ঝটপট তৈরি করে নিতে পারেন চিকেন নুডলস বল। খেতে খুবই সুস্বাদু। রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন নুডলস বল তৈরির সহজ রেসিপিটি-
উপকরণ: তেল পরিমাণ মতো, চিকেন কিমা এক কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লেবুর রস এক চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, নুডলস এক প্যাকেট, পেঁয়াজ কুঁচি দুই টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি এক চা চামচ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, চিনি এক চা চামচ, লবণ স্বাদ মতো, ডিম একটি।
প্রণালী: প্রথমে ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এরপর একটি পাত্রে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন। তারপর এতে সিদ্ধ করে নেয়া নুডলস মিশিয়ে দিন। এককে একে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, কর্নফ্লাওয়ার, চিনি, লবণ ও ডিম ভালোভাবে মাখিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর ছোট ছোট বল আকারে বানিয়ে নিন। এরপর গরম ডুবো তেলে বাদামি করে ভেজে নিন নুডলস বল। ভাজা হয়ে গেলে তুলে পরিবেশন করুন মজাদার চিকেন নুডলস বল।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত