
শীতের দিনে পিঠা খাওয়ার মজাই আলাদা। এখন সবার ঘরে ঘরেই পিঠা তৈরির ধুম পড়ে গেছে। কেউ খাচ্ছেন দুধ চিতই, কেউবা ভাঁপা পিঠা কিংবা পাকান পিঠা। তেমনই সুস্বাদু এক পিঠা হলো দুধ বড়া পিঠা। চাইলে খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন জিভে জল আনা এই পিঠা। রইলো রেসিপি-
উপকরণ
১. ময়দা
২. কোড়ানো নারকেল
৩. চিনি
৪. লবণ
৫. পানি
৬. কাজু বাদাম কুচি
৭. কিসমিস
পদ্ধতি
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প পানি (পরিমান মতো) দিয়ে মেখে নরম ডো তৈরি করে নিতে হবে। তালের বড়া বানানোর জন্য যতটা নরম ডো তৈরি করা হয় সেভাবেই মেখে নিন সব উপকরণ। দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। দুধের সঙ্গে দিতে হবে এলাচ ও দারুচিনি। ফুটতে থাকা দুধের মধ্যে অল্প অল্প ময়দার ডো নিয়ে (বড়ার সেপে) দিয়ে দিতে হবে। দুধের পরিমাণ বুঝে ময়দার মিশ্রণ দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠা নাড়া যাবে না। ১/২ বার ফুটে উঠলেই পিঠা দুধের উপর ভেসে উঠবে, তখনই চিনি ও লবণ দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে। এরপর মেখে রাখা ময়দার ডো’তে চিনি ও লবণ দেওয়া আছে তাই দুধের মধ্যে চিনি ও লবণ দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। দুধে পিঠা দেয়ার আগে চিনি দিলে পিঠা সেদ্ধ হবে না। তাই পিঠা দেওয়ার কিছুক্ষণ পর চিনি দিতে হবে। অল্প সময় জ্বাল দিলেই (৫/৬ মিনিট) পিঠা সেদ্ধ হয়ে যাবে ও দুধ বেশ ঘন হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নিন। দুধ একটু পাতলা থাকতেই নামিয়ে নিন। না হলে নামানোর পর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার সার্ভিং ডিশে পিঠা নিয়ে উপরে বাদাম কুচি ও কিসমিস ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে দুধ বড়া পিঠা।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত