
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে তিন মাস পর ৫ হাজার ৭০০ পয়েন্ট অতিক্রম করেছে। সূচকের সাথে বেড়েছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। সূচকটি ৩ মাস ১৩ দিন বা ৫৮ কার্যদিবস পর ৫ হাজার ৭০০ পয়েন্টের ঘর অতিক্রম করেছে। এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি সূচকটি ৫৭২৪ পয়েন্টে অবস্থান করছিল।
আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮ টির, দর কমেছে ৭১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩টির।
ডিএসইতে ১ হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫১ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৬ পয়েন্টে।
সিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টির দর বেড়েছে, কমেছে ৬৫টির আর ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ২মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৫রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৮চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৯রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ১০চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত