প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৪ ১:০৭ পিএম , আপডেট: জানুয়ারী ২৮, ২০২৪ ১:০৮ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার (২৮ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৬ ও ২১১২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪০০ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ কোম্পানির শেয়ারদর।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার

চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...

ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ...

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ারবাজারে লেনদেন, স্বার্থের সংঘাত, আর্থিক ...