
মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে।
গত ৩০ ডিসেম্বর, টুইটারে একটি পোস্টার শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সেই পোস্টারে দেখা যাচ্ছে, রাস্তায় বসে আছেন মৃণাল সেন। ক্যাপশনে সৃজিত লেখেন, ‘যেদিন আপনি আপনার এ এল ডোরাডো চিরতরে ছেড়ে গিয়েছেন, কিছু আপডেট…। টুইটারে শেয়ার করা পোস্টার থেকেই স্পষ্ট মৃণাল সেনের বায়োপিকের নাম ‘পদাতিক’। আর এই বায়োপিকে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে কাস্ট করার কথা জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।
২০২৩ সালেই মুক্তি পাবে এই ছবি। চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে মনামীকে। ছবির অফার পেয়ে আনন্দে আত্মহারা অভিনেত্রী। শুরু করে দিয়েছেন ছবির প্রিপারেশনও। অল্প থেকে বৃদ্ধ বয়স অবধি দেখা যাবে তাকে।
এ সিনেমাটি প্রযোজনা করবে ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। যিনি ‘অপরাজিত’ ছবির প্রযোজনা করেছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এই দুনিয়া ছেড়ে বিদায় নেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ২০২২-এর ৩০ ডিসেম্বর তার মৃত্যু বার্ষিকীতেই মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
এদিকে মৃণাল সেনের তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের আরও ৪০ বছর এগিয়ে দিয়ে ‘পালান’ বলে একটি ছবি বানাচ্ছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। মৃণাল সেনের সঙ্গে তার ব্যক্তিগত কিছু কথোপকথনের উপর ভিত্তি করে একটি ফিচার ফিল্ম বানাচ্ছেন অঞ্জন দত্ত।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত