জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬ ৬:১২ পিএম

পাবনার সুজানগর উপজেলার সেই যুবদল নেতা শফিউল আলম বাবুকে (৪২) ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে।

তার শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোছা. তাবাসসুম আক্তার এ আদেশ দেন।

‎দণ্ডপ্রাপ্ত শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার (১২ জুলাই) সন্ধ্যায় মাদকসংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা সুজানগর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তাকে মুক্তির দাবি জানান। রাত পর্যন্ত তারা থানার সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন।

‎এ সময় আটক যুবদল নেতার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেয় পুলিশ। তবে তার পরিবারের সদস্যরা এতে আপত্তি জানান। অবস্থা বেগতিক দেখে থানা ত্যাগ করেন নেতাকর্মীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

‎পরদিন পাবনা পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করা হলে তার শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হলে আদালত একমাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

‎সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আটকের পর ডোপ টেস্টে মাদকসেবনের প্রমাণ পাওয়ায় আদালত আইন অনুযায়ী তাকে দণ্ড দিয়েছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...