
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সমুদ্র সৈকতে দেখা মিলল এক রহস্যময় প্রাণী। অদ্ভুতদর্শন ওই প্রাণী দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। নিজের ইনস্টাগ্রামে অদ্ভুত প্রাণীটির একটি ভিডিও পোস্ট করেছেন স্থানীয় বাসিন্দা অ্যালেক্স ট্যান। প্রাণীটির মাথার খুলি সরীসৃপের মতো। স্থূল শরীর, লম্বা লেজ এবং নখ রয়েছে।
অ্যালেক্স জানিয়েছেন, প্রাতঃভ্রমণের সময় মারুচিডোর সৈকতের তীরে প্রাণীটিকে আবিষ্কার করেন তিনি।
ভিডিওতে অ্যালেক্সকে বলতে শোনা যায়, আমি অদ্ভুত কিছু একটাতে হোঁচট খেয়েছি। এমন একটা জিনিস যা দেখে লোকজন এলিয়েন বলে দাবি করতেই পারে।
অ্যালেক্স প্রাণীটিকে ভিডিওতে ভালো করে দেখান। মাছি ভনভন করছে প্রাণীটির দেহে। তিনি জানিয়েছেন, এমন অদ্ভুত দেখতে প্রাণী তিনি জীবনে দেখেননি। ভিডিওতে প্রাণীটিকে ‘অন্য বিশ্বের’ বলেও অভিহিত করেছেন অ্যালেক্স।
অনেকেই পোস্টটিতে মন্তব্য করে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ট্যাগ করেছেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ আরউইনের মেয়ে বিন্দিকেও ট্যাগ করে এই প্রাণীটির বিষয়ে তাদের মতামত সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে। কয়েকজন মন্তব্য করেছেন প্রাণীটি খানিকটা অস্ট্রেলিয়ার ওয়ালাবির মতো।
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এর আগেও অদ্ভুত প্রাণীর দেখা মিলেছে। গত মাসেই সিডনির ওয়ারিউড বিচে এক উদ্ভট প্রাণী আবিষ্কৃত হয়েছিল। স্থানীয়রা ঘিলুর মতো প্রাণীটিকে দেখে হতবাক হয়ে যান। পরে সামুদ্রিক অ্যানিমোন হিসেবে চিহ্নিত করা হয় প্রাণীটিকে।
- ১আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ২পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৩মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৪ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৫আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৭২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৯নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ১০নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত