
নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হামলার সময় লুট হওয়া পুলিশের ব্যবহৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে তুলে দিলো দুইজন শিক্ষার্থী। বর্তমানে অস্ত্রগুলো সেনবাহিনীর হেফাজতে রয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে ক্যাপ্টেন মো. ইফতেখার এর কাছে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, সেনাবাহিনীর নোয়াখালীর মাইজদী ক্যাম্পের টুআইসি মেজর রিফাত আনোয়ার। তিনি বলেন, অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুটি শর্টগান, একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি পিস্তল ও একটি দোনলা বন্দুক। বর্তমানে অস্ত্রগুলো তাদের হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে এগুলো পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনা পদত্যাগের পর সোনাইমুড়ী বাইপাসে আনন্দ মিছিল করে শিক্ষার্থী’সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিকেল ৫টার দিকে আনন্দ মিছিল থেকে সোনাইমুড়ী থানাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে থানায় হামলার চেষ্টা চালায় একদল দূর্বৃত্ত। ওইসময় থানার ছাদ থেকে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পুলিশ। এসময় হামলাকারীরা থানার ভিতরে ডুকে ভাঙচুর শুরু করে এবং পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। হামলাকারীরা থানায় আগুন ধরিয়ে দেয়। হামলার সময় ও পরবর্তীতে থানায় ব্যপক লুটপাট চালানো হয়।
একাধিক সূত্রে জানা গেছে, সংঘর্ষে সোনাইমুড়ী থানার এসআই বাছির, এএসআই নাছির, কনস্টেবল মোশাররফ হোসেন ও গিয়াস উদ্দিন। পুলিশের গুলিতে নিহত হয়, ইয়াছিন (১৪), তানভীর (২৪), ইয়াছিন মিয়া (২৩), রাফি (১৮), কাউসার মিয়া (১৯) ও শামীম (২৫)। ঘটনায় আহত হয়েছে অন্তত শতাধিক। তবে এবিষয়ে পুলিশের কোন কর্মকর্তা বা দপ্তর থেকে কোন তথ্য দেওয়া হয়নি।
সেনাবাহিনীর নোয়াখালীর মাইজদী ক্যাম্পের টুআইসি মেজর রিফাত আনোয়ার বলেন, বিকেলে দুইজন শিক্ষার্থী আমাদের পুলিশের অস্ত্রের বিষয়ে তথ্য দেয়। অস্ত্র হস্তান্তর করা শিক্ষার্থীরা জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অস্ত্রগুলো তাদের কাছে দিয়ে যায়। পরবর্তীতে অস্ত্রগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত