প্রকাশিত: জানুয়ারী ৯, ২০২৩ ৭:৩৬ পিএম

দেশে গত ছয় মাসে স্বর্ণের দামে পরিবর্তন এসেছে ১৭ বার। সর্বশেষ শনিবার পুনরায় ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজারের স্বর্ণ ও রুপার দাম বাড়ার পাশাপাশি এবার বাড়ছে স্মারক স্বর্ণমুদ্রার দাম। প্রতিটি সোনার মুদ্রার দাম ৩ হাজার টাকা করে বাড়িয়ে এবার ৭৮ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কার‌ণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে।

সোমবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।

পুনর্নির্ধারণ করা মূল্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেটমানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলো (বাক্সসহ) প্রতিটির ৭৮ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতোদিন এ স্বর্ণ স্মারক মুদ্রা ৭৫ হাজার টাকায় বিক্রি হতো।

এছাড়া স্মারক রৌপ্যমুদ্রার দাম ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এক হাজার টাকা দাম বাড়ানো হয়েছে।

বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে আছে- বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী-১৯৯৬, বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী-১৯৯৬, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ ৯২৫ এবং বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মুদ্রা রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম।

এর আগে গত শনিবার দেশের বাজারে ভালোমানের সোনার দাম ভরিতে ৯০ হাজার ৭৪৬ টাকা বাজুস। গত রোববার থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগছে ৯০ হাজার ৭৪৬ টাকা, যা শনিবার পর্যন্ত ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৪ হাজার ২৪১ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগছে ৬১ হাজার ৮৭৮ টাকা।

সোনার সঙ্গে এবার দীর্ঘদিন পর রুপার দামও বাড়িয়েছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরিতে ১৯৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতোদিন ছিল ১ হাজার ৫১৬ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ১৯৮ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৬৩৩ টাকা, এতোদিন ছিল এক হাজার ৪৩৫ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৪০০ টাকা, যা আগে ছিল ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা থেকে ১১৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ১০৫০ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...