
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে রাইট শেয়ার ছেড়ে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার (২০ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২১তম কমিশন সভায় কোম্পানিটিকে এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কোম্পানিটি এই শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা সংগ্রহ করবে।
সোনলী পেপারকে (১ রাইট : ২) অর্থাৎ বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি করে সাধারণ রাইট শেয়ার হিসেবে বাজারে ছেড়ে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে কোম্পানির মূলধনী যন্ত্রপাতি কেনা হবে। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে রাইট শেয়ার ছেড়ে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।
তবে শর্ত হচ্ছে কোম্পানিটি আগামী ৫ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে তার মূলধন বৃদ্ধি করতে পারবে না। স্পন্সর-ডিরেক্টররা ৩ বছর কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবেন না। তাদের শেয়ার লক ইনের মধ্যে থাকবেন।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে ৩০ জুন ২০২১ সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ২৩৫ দশমিক ২৭ টাকা। শেয়ার প্রতি আয় (ডায়লুটেড) ৪ টাকা ৭ পয়সা। কোম্পানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ২হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ৩মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৪বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৭শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ১০বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৯গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত