
সোলার মিনি গ্রিডের দাম নির্ধারণে ৫ দফা দুর্নীতির প্রতিকার চাইলো কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সম্প্রতি টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা) দেওয়া এক চিঠিতে এসব দুর্নীতির প্রতিকার চাওয়া হয়েছে।
চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন ক্যাব এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল ইসলাম। তিনি বলেন, আমরা একই সঙ্গে মিনি গ্রিড-এর বিদ্যুতের দাম নির্ধারণের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছি স্রেডাকে। ইডকল স্রেডাকে মূল্যহার নির্ধারণের প্রস্তাব দিয়েছে যা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন বলে আমরা মনে করি।
ক্যাব এর দেওয়া চিঠিতে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে ওঠা সোলার মিনি গ্রিডের ব্যয়ের কোনও তারতম্য নেই। বরং ক্ষেত্র বিশেষে আগের তুলনায় অনেক বেশি দামে মিনি গ্রিডে নির্মাণ করতে দেখা গেছে।
চিঠিতে বলা আরও হয়েছে, ২০১৫ সালে সোলার মিনি গ্রিডের কিলোওয়াট প্রতি ব্যয় দেখানো হয়েছে ৩৯৫ টাকা। অন্যদিকে ২০২১ সালে এসে দাম দাঁড়িয়েছে ৪২৫ টাকা। কিন্তু সারাবিশ্বে সৌর বিদ্যুতের দাম কমে এসেছে। সেখানে দেশে এই বৃদ্ধিকে সন্দেহজনক হিসেবে দেখা হচ্ছে।
ক্যাব বলছে, বিশ্বব্যাপী এ ধরনের হার্ড এবং সফট উভয় ব্যয় কমলেও কীভাবে ইডকল বেশি দরে প্রকল্প করছে সেটি খতিয়ে দেখা উচিত। বলা হচ্ছে অধিকাংশ মিনি গ্রিড ভোক্তার চাহিদা মাফিক বিদ্যুৎ দিতে পারে না। ফলে যেসব শর্তে ইডকল এইসব মিনি গ্রিড করার অনুমতি পায় তা সঠিকভাবে প্রতিপালিত হয় না। ইডকলের ডিজাইন অনুযায়ী যে যে যন্ত্রাংশ ব্যবহারের কথা সেই সব যন্ত্রাংশ মান সম্মত নয় বলেও ক্যাবের দাবি।
চিঠিতে বলা হয়েছে ইডকলের অর্থায়নে করা প্রকল্পগুলো দুর্নীতি সম্পৃক্ত।
প্রসঙ্গত, ২০১০ সালে সোলার মিনি গ্রিড নির্মাণ শুরু হয়। অনগ্রসর এলাকার মানুষের বিদ্যুতের ব্যবস্থা করতে দেশে এমন ১৯টি মিনি গ্রিডের অনুমোদন দেয় সরকার। এসব মিনি গ্রিড থেকে দেশের প্রান্তিক মানুষকে প্রতি ইউনিট বিদ্যুৎ ৩০ টাকা ৪৮ পয়সা থেকে ৩৫ টাকা ৮২ পয়সায় কিনতে হয়েছে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব দুর্গম এলাকা বিদ্যুৎ সঞ্চালনের আওতায় আসায় মিনি গ্রিডের বিদ্যুৎ আর কেউ নিচ্ছে না। এজন্য বিনিয়োগকারীদের সুবিধা দিতে সরকার আরইবির মাধ্যমে এসব মিনি গ্রিডের বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আইন অনুযায়ী এসব মিনি গ্রিডের বিদ্যুতের দাম নির্ধারণের এখতিয়ার স্রেডার না থাকলেও তাদেরকেই দাম নির্ধারণের চাপ দিচ্ছে ইডকল।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৩চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা





পাঠকের মতামত