
বিএনপির তিন সংগঠনের উদ্যোগে আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে ‘তারুণ্যের সমাবেশ’। সমাবেশে অংশ নিতে বিএনপির অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। এ সমাবেশ থেকে এক দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
শনিবার সকাল ১১টার দিকে দেখা যায়, রাজধানীর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলোর অসংখ্য নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে এবং এর আশপাশে জড়ো হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার লোকারণ্য হয়ে গেছে। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
‘তরুণ প্রজন্ম দেব ভোট, রাজপথে বিজয় হোক’ স্লোগানে আজ রাজধানীতে ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় শুরু হবে এ সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের সমন্বয়ে আজকের সমাবেশ। এতে সমাবেশে চাকরিবঞ্চিত, গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্য, ভোট না দিতে না পারা তরুণ-তরুণীসহ এই সরকারের আমলে চাকরিচ্যুত কয়েকজনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সমাবেশকে কেন্দ্র করে ঢাকা তরুণদের নগরীতে পরিণত হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের কারণে চার কোটি ৭০ লাখের বেশি নতুন ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের অধিকারের জন্য আমরা মাঠে নেমেছি। সেসব মেধাবী তরুণের পক্ষে মাঠে নেমেছি, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু দলীয় বিবেচনায়, আওয়ামী লীগ না করার কারণে চাকরির ভেরিফিকেশনে বাদ দেওয়া হচ্ছে। ভোট দিতে পারে না, চাকরির ক্ষেত্রে যেসব তরুণের মেধার মূল্যায়ন হচ্ছে না-এমন তরুণদের সবাই সমাবেশে অংশ নেবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, ঢাকার তারুণ্যের সমাবেশে নতুন জাগরণ ও গণজোয়ার সৃষ্টি হবে। তারুণ্যের নতুন ইতিহাস সৃষ্টি হবে। তরুণদের নিয়ে রাজপথে ফ্যাসিবাদী সরকারকে রুখে দেব।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘ভোটাধিকারবঞ্চিত তরুণ তথা ন্যায়সংগত অধিকার বঞ্চিত মানুষের জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তারুণ্যের সমাবেশ ডেকেছি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজকে জাগ্রত করতে পেরেছি। আশা করি ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।’
গত মাসে চট্টগ্রাম থেকে প্রথম তারণ্যের সমাবেশ শুরু হয়। এরপর বগুড়া, বরিশাল, সিলেট, খুলনায় তারুণ্যের সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
বিপি/এএস
- ১শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৫বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৬টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৭বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৮ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৯স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১০আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত