
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) উদ্যোক্তা মাহবুবুর রহমান তার স্ত্রী হামিদা রহমানকে ব্যাংকটির ৭০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, মাহাবুবুর রহমানের কাছে এনবিএলর এক কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ২০৫টি শেয়ার রয়েছে। এই শেয়ার থেকে তিনি তার স্ত্রী হামিদা রহমানকে ৭০ লাখ শেয়ার উপহার দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার উপহার দেয়া হবে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২৯২০ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৩৯২ কোটি তিন লাখ ৯৮ হাজার ৭০৫টি।
এরমধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৩১ দশমিক ২২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৬ দশমিক ৯৩ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৬৫ শতাংশ এবং বিদেশিদের কাছে এক দশমিক ২০ শেয়ার আছে।
বিশাল অঙ্কের এই পরিশোধিত মূলধনের পেছনে মূল ভূমিকা রেখেছে ব্যাংকটির বছরের পর বছর বোনাস শেয়ার লভ্যাংশ দেয়া। ব্যাংকটির সর্বশেষ কবে নগদ লভ্যাংশ দিয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নেই।
তবে ১৯৮৫ সাল থেকেই কোম্পানিটি লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দিচ্ছে বলে ডিএসইর ওয়েবসাইটে তথ্য রয়েছে। সর্বশেষ ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৭ সালে ১২ শতাংশ, ২০১৬ সালে ২০ শতাংশ, ২০১৫ সালে ১৫ শতাংশ এবং ২০১৪ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় ব্যাংকটি।
- ১যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ২দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৫আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৬আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৭পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৮মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৯সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত





পাঠকের মতামত