
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংসদ ভবনের তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত সাক্ষাতে তারা কাতার-বাংলাদেশ সুদীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, ব্যবসা-বাণিজ্যের প্রসার, দু’দেশের সংসদীয় গ্রুপের সফর বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সর্ম্পকের কারণে কাতার বাংলাদেশি অভিবাসীদের একটি জনপ্রিয় গন্তব্য এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। কাতার ও বাংলাদেশের জনগণের আচার-সংস্কৃতিতে অনেক সাদৃশ্য রয়েছে। শূরা কাউন্সিলে চারজন নারী সদস্যের অংশগ্রহণ কাতারে নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত। ২০১১ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে কাতার থেকে বাংলাদেশ এলএনজি ক্রয় করছে, যা এদেশের জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন স্পিকার।
বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। প্রথমবারের মতো ২০২১ সালে কাতারে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন হওয়ায় জনগণ সন্তুষ্ট হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মজলিসে শূরা ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এসময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।
সাক্ষাতের সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত