
- নিজের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ
- ভাইয়ের প্রতিষ্ঠানের সাথে ব্যাংকের তথ্যপ্রযুক্তি সেবা চুক্তি
- গাড়ি ব্যবহারে বিধি লঙ্ঘনের অভিযোগ
- ধানমন্ডির ৩২ নম্বর ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে বিবৃতি
- খালেদা জিয়ায় দোয়া অনুষ্ঠানে যাওয়ায় এমডি-ডিএমডিকে ভৎসনার অভিযোগ
>> প্রতিটি সিদ্ধান্তই পর্ষদের অনুমোদন ও প্রতিষ্ঠানের প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়েছে: অগ্রণী ব্যাংক চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্ব, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। নিজের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ, নিজের ছোট ভাইয়ের আইটি প্রতিষ্ঠানকে ব্যাংকের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভুক্তকরণ, বিধি লঙ্ঘন করে দুইটি গাড়ি ব্যবহার ও যোগসাজসের মাধ্যমে সমস্যাগ্রস্ত একটি সফটওয়্যার কোম্পানি ধরে রাখার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় তার রোগমুক্তির জন্য অগ্রণী ব্যাংকে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একজন উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) পরিষদ সভায় ভৎসনা করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
নিজের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিনিয়োগ
অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, ফিনেক্সেল নামে একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনেছে অগ্রণী ব্যাংক। এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আছেন অগ্রণী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ। উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে অগ্রণী ব্যাংকের বিনিয়োগ রয়েছে ৪০ লাখ টাকা। এখানে ৪০ হাজার শেয়ার রয়েছে। এগুলোর ক্রয়মূল্য ছিল প্রতি শেয়ার ১০ টাকা। আর বর্তমানে প্রতি শেয়ারের মূল্য ৬.৩৬ টাকা। এতে বর্তমানে ব্যাংকের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৬ হাজার টাকা।
অগ্রণী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, এটি চেয়ারম্যানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তিনি নিজ স্বার্থের জন্যই এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে ব্যাংককে বাধ্য করেছেন। আবার এই প্রতিষ্ঠানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান থাকতে অখ্যাত প্রতিষ্ঠানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে ব্যক্তিগত লাভের চেষ্টা করেছেন তিনি।
এই বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এটি একটি ট্রেনিং প্রতিষ্ঠান। ব্যাংকারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্যই সাবেক ব্যাংকাররা মিলে এটি করেছি। মামুনুর রশিদের মতো খ্যাতিমান ব্যক্তিরা এখানে আছেন।
ভাইয়ের প্রতিষ্ঠানের সাথে চুক্তি নিয়ে বিতর্ক
জানা গেছে, অগ্রণী ব্যাংক পিএলসি দেশের ২০০টিরও বেশি শাখায় ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে ব্রাক নেট লিমিটেডের সাথে একটি তথ্যপ্রযুক্তি সেবা চুক্তি সম্পাদন করেছে। বিষয়টি নিয়ে ব্যাংকে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে, কারণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ-এর ভাই সৈয়দ পি এফ আহমেদ ব্র্যাক নেটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। তবে এই আত্মীয়তার সম্পর্ক কোনো পক্ষই প্রকাশ করেনি।
এছাড়া, ব্র্যাক নেট ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি নিজেই সমস্যাগ্রস্ত। নিজের ছোট ভাইয়ের প্রতিষ্ঠান হওয়ায় এটিকে তালিকাভুক্ত করা হয়েছে বলেও দাবি করছেন কর্মকর্তারা।
আর ব্যাংকাররা বলছেন, নিজের প্রতিষ্ঠানের শেয়ার কেনা ও ছোট ভাইয়ের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব। এখানে ব্যাংকের চেয়ে তিনি তার ভাইয়ের স্বার্থকে আগে দেখেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমার ছোট ভাই এই প্রতিষ্ঠানের মালিক নয়, একজন কর্মকর্তা। আর ভাইয়ের প্রতিষ্ঠান হিসেবে এটিকে অন্তর্ভুক্ত করা হয়নি। পর্ষদ এটিকে যোগ্য মনে করেছে বিধায় তালিকাভুক্ত করেছে।
গাড়ি ব্যবহারে বিধি লঙ্ঘনের অভিযোগ
বিধি মোতাবেক চেয়ারম্যান ব্যাংকের খরচে ১টি গাড়ি ব্যবহার করতে পারেন। সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ বিধি লঙ্ঘন করে ব্যাংকের দুটি গাড়ি ব্যবহার করেন—একটি নিজের জন্য ও অন্যটি পরিবারের জন্য।
এ বিষয়ে সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ বলেন, একজন এমডি যদি দুটি গাড়ি ব্যবহার করতে পারেন, তাহলে চেয়ারম্যান কেন পারবেন না? চেয়ারম্যানের পদ তো শীর্ষ পদ।
টি-২৪ সফটওয়্যার ও ফ্লোরা টেলিকম নিয়ে অভিযোগ
অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, টি-২৪ সফটওয়্যার বর্তমানে অগ্রণী ব্যাংকের প্রধান সমস্যা। সফটওয়্যারটির বর্তমান সেবার মান এতই খারাপ যে বেশিরভাগ সময় সার্ভার ডাউন থাকে। যথাযথ সুপারভিশন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ব্যাংকে অনিয়ম সংঘটিত হচ্ছে।
কর্মকর্তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান এই সমস্যার সমাধান না করে ফ্লোরা টেলিকমের সাথে যোগসাজসের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে বহাল রেখেছেন। এখানে তার ব্যক্তিগত সুবিধা আছে।
তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ। তিনি বলেন, এখানে কিছু সমস্যা আছে। সফটওয়্যার সমস্যার কারণে বুথগুলোতে টাকা উত্তোলনে সমস্যা হচ্ছে। এটি সমাধানের চেষ্টা চলছে। আর তাদের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। সমস্যা সমাধানের জন্য তাদেরকে তাগাদা দেওয়া হচ্ছে। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।
খালেদা জিয়ায় দোয়া অনুষ্ঠানে যাওয়ায় এমডি-ডিএমডিকে ভৎসনা
তারপর, ২০২৫ সালে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙচুরের পর প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন ২৬ জন বিশিষ্ট ব্যক্তি। এই তালিকায় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ-এর নামও রয়েছে। এরপর থেকেই আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে আন্দোলন করেছেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা।
এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন তার রোগমুক্তির জন্য অগ্রণী ব্যাংকে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ব্যাংকের এমডি এবং একজন ডিএমডি।
অভিযোগ উঠেছে, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়ায় অংশ নেওয়ার কারণে পরবর্তীতে পর্ষদ সভায় এমডি এবং ডিএমডিকে ভৎসনা করেছেন চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো বিএনপি-বিরোধী নই। আসল ঘটনা হলো—ওই দোয়া অনুষ্ঠানে আমার পদত্যাগ দাবি করা হয়েছে। দোয়া হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য, কিন্তু বক্তব্য দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে। এজন্য আমি এমডি এবং ডিএমডি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের সামনে এসব কীভাবে বলা হলো?
এএ
- ১দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ২ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৩সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৭মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ১০শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ১নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ২চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৩এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ১০নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান





পাঠকের মতামত